Current date Sep 8, 2026
বাংলাদেশ

বাড়ি ফেরার পথে পৌর কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর যুবলীগ নেতা মো. সাদেকুর রহমানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার হালুয়াঘাট রোডে ফুলপুর খাদ্য গোদাম মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সাদেকুর রহমান সন্ধ্যায় রিকশাযোগে গোদারিয়া গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। হালুয়াঘাট রোডে ফুলপুর খাদ্য গোদাম মোড়ে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রামদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার খাদ্য গোদাম মোড়ে সাদেকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...