Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

বিএনপির অনেকেই এখন জাপায় যোগ দেবে : এরশাদ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেবেন বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেছেন, বিএনপির অনেক নেতাই এখন জাতীয় পার্টিতে যোগ দেবেন। কারণ আগামী নির্বাচনে জাতীয় পার্টিই সম্ভাবনাময় শক্তি।

সোমবার (২৩ এপ্রিল) সকালে বিএনপির সাবেক সংসদ সদস্য এটিএম আলমগীরের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।

রাজধানীর বারিধারার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, এখন আর নির্বাচন হয় না। নির্বাচনের নামে সিল মারা হয়। আশা করি, আগামী নির্বাচনে কেউ সিল মারতে পারবে না। কারণ সারাবিশ্ব এখন ওই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, দেশের সবখানেই অস্থিরতা বিরাজ করছে। তাই দেশের মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ আবার জাতীয় পার্টির নেতৃত্বে শান্তিময় সরকার দেখতে চায়।

কুমিল্লা-১০ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে আলমগীর বিএনপি পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান এইচ এম এন শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...