Current date Jul 12, 2026
রাজনীতি

বিএনপির কোনো দাবি বাস্তব সম্মত নয় : তোফায়েল আহমেদ

URL copied
Share URL copied

ভোলা প্রতিনিধি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কোনো দাবি বাস্তবসম্মত নয়। তাদের উচিৎ হবে সকল দাবি পরিত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়া। এর বাইরে যদি কিছু করতে চায় তবে তাদেরই (বিএনপি) ক্ষতি হবে।

রবিবার দুপুরে উপজেলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বালিয়া এলাকায় এক জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বিএনপির নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রেক্ষিতে তোফায়েল আহমেদ বলেন, একটি সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনে বিএনপির দেয়া তালিকার সদস্য কমিশনারও রয়েছেন। তাই বর্তমান নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহনযোগ্য একটি কমিশন।

তিনি বলেন, খালেদা জিয়াকে একটি দুর্নীতির মামলায় আদালত সাজা দিয়েছে। তার জামিন বা মুক্তির বিষয়ে আদালত সিদ্ধান্ত দিবেন। এখানে কোনো ব্যাক্তি বা দলের কিছু করার নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া যদি অসুস্থ হতেন তাহলে কেন তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না। তিনি সমৃদ্ধ সিএমএইচ হাসপাতালেও ভর্তি হবেন না। যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনা প্রধানরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করেন। অত্যন্ত চমৎকার পরিবেশ এই হাসপাতালের।

তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়ার বিশেষ হাসপাতালে হয়তবা তার কোন ডাক্তার আছেন। তিনি বলে দিবেন বিদেশ ছাড়া তার চিকিৎসা হবে না। সুতরাং দেশের বাইরে যাওয়ার জন্য খালেদা জিয়ার এটি একটি পাঁয়তারা।

এ সময় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদ সদস্য খাইরুল হাসান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মো. কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....