Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

বিএনপির গণঅবস্থানে সতর্ক অবস্থানে আ. লীগ, পাহারায় নেতাকর্মীরা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীসহ সারাদেশে বিভাগীয় শহরগুলোতে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারা বসিয়েছেন। ঢাকার গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টে সমাবেশে করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

বুধবার (১১ জানুয়ারি) বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে একযোগে গণঅবস্থান কর্মসূচি পালন করছে। এরই মধ্যে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এদিকে বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিন সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা আয়োজন করেছে। গত সোমবার (৯ জানুয়ারি) এ সভাকে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি দিলেও পরে সেটি সংশোধন করে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা হিসেবে ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অংশ নেওয়ার কথা রয়েছে।

বেলা ১১টায় শাহবাগে বিএনপির গণঅবস্থান কর্মসূচির প্রতিবাদে অবস্থান কর্মসূচি করছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। একই সময়ে ফার্মগেটে সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সমাবেশ করবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ হবে। সেখানেও বক্তব্য রাখবেন ওবায়দুল কাদের।

সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অন্য রাজবন্দিদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বুধবার সারাদেশে বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

বিএনপির এ গণঅবস্থান কর্মসূচি প্রসঙ্গে মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল ১০ তারিখ (১০ ডিসেম্বর) নিয়ে। এত ঢাকঢোল পিটিয়ে ১০ তারিখে তারা চলে গেল গোলাপবাগে। সেটা আমি বলতে চাই না যে সেখানে তাদের যেতে হলো। এখন আবার বলে ১১ তারিখ (১১ জানুয়ারি) থেকে তারা আন্দোলন করবে। আবার সঙ্গে জুটে গেছে অতি বাম, অতি ডান। সব অতিরা এক হয়ে, আতি-পাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতা থেকে আমাদের উৎখাত করবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...