Current date Sep 13, 2026
বাংলাদেশ

বিএনপি’র দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো নয়: ইনু

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিএনপির তীব্র সমালোচনা করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিচার বিভাগ যখন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন তখন তারা মিষ্টি খান, আর যখন জামিন স্থগিত করেন তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়।

কুষ্টিয়া সার্কিট হাউসে শুক্রবার সকালে জাসদ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে দেশে ‘একদলীয় গণতন্ত্র তাই আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না’- বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে ইনু এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধর্না দিয়ে আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তীতে তাদের পছন্দমত বিচারপতির আদালতেই খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...