Current date Nov 6, 2026
বাংলাদেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অসুস্থ হয়ে ফের হাসপাতালে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ বোধ করায় মির্জা ফখরুলকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ ইউনুস।

পিএস সকালে এনটিভি অনলাইনকে বলেন, স্যার সকালে অসুস্থ বোধ করছিলেন। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন।

সর্বশেষ গত ২ এপ্রিল বিএনপির মহাসচিব অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...