Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশা করেন সিইসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি আছে, থাকবে। তিনি এখনো আশা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

রাজধানীর নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা–বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। এই সভায় পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই নির্দেশনাই আইনশৃঙ্খলা–বিষয়ক সভায় দিয়েছে ইসি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাও ইসি শুনেছে। সবার আশা, সুষ্ঠুভাবে এই তিন সিটির নির্বাচন করা সম্ভব হবে। বাড়তি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হবে না।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে তিন সিটি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি সঠিক আছে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে অপর এক প্রশ্নে সিইসি বলেন, অভিযোগ আসতে পারে। অভিযোগ সঠিক কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া তারা জাতীয় নির্বাচনে যাবে না। এ বিষয়ে জানতে চাইলে সিইসি কে এম নুরুল হুদা বলেন, এটা (খালেদা জিয়ার মুক্তি) আদালতের বিষয়।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...