Current date Sep 14, 2026
বাংলাদেশ

বিএনপি নেতারা কে কী করছে সবই জানি: কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতারা কে কী করছেন সবই জানেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে সম্পাদকমন্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দেশের জনগণের প্রতি আস্থা নাই বলেই বিদেশ গিয়ে কূটনৈতিকদের কাছে নালিশ করছে। তারা নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। দেশের জনগণ তা রুখে দেবে। বিএনপি নেতারা কে কী করছে তা সব জানি।

বিএনপি নির্বাচনে না আসলে সরকার কি করবে এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে সরকার নির্বাচনে ডেকে আনে? তারা নিজেদের গণতান্ত্রিক দল দাবি করে আর নির্বাচনে আসবে না, এটা তাহলে কি?

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের ব্যাপার। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এটা সুযোগ না।

খালেদা জিয়ার সিএমএইচ হাসপাতালে ভর্তি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচনে সেনাবাহিনী চায়। কিন্তু সেনাবাহিনীর হাসপাতালে তাদের অনীহা। সিএমএইচ হাসপাতালের চেয়ে ভালো হাসপাতাল আছে বলে আমার জানা নাই।’

সংবাদ সম্মেলনে ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, মৃনাল কান্তি দাস, সুজিত রায় নন্দী, আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, বিপ্লব বড়ুয়া, মির্জা আজম, এসএম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...