Current date Sep 11, 2026
বাংলাদেশ

বিএনপি পুরোপুরি অসৎ: জয়

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিএনপি পুরোপুরি অসৎ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

বাসসের খবরে বলা হয়েছে, ফেসবুক পোস্টে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেককে অভিনন্দন জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘বিএনপি পুরোপুরি অসৎ। প্রতিদিন প্রেস কনফারেন্স করে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে। তারা এখন খুলনার মেয়র নির্বাচন সম্পর্কে কথা বলছে। যদিও তাদের প্রার্থী আমাদের আওয়ামী লীগ প্রার্থীর অর্ধেক ভোট পেয়েছে। ২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র তিনটি কেন্দ্রে সমস্যা হয়েছে, যা মাত্র ১ শতাংশ। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করেছে এবং ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা আরও বলেন, বিএনপি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মালিকানা নিয়ে অভিযোগ তুলেছে। এটি পুরোপুরি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির মালিকানাধীন। এটি টেলিটক, বিটিসিএল ইত্যাদির মতো শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বঙ্গবন্ধু-১ একটি বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ। আমরা যাতে ট্রান্সপন্ডার্স বিক্রি করতে পারি এবং বাংলাদেশ সরকার যাতে অর্থ আয় করতে পারে, সে জন্য সক্ষমতাসহ এটি তৈরি করা হয়েছে। যেকোনো ব্যক্তি আমাদের স্যাটেলাইট থেকে ট্রান্সপন্ডার্স ক্রয় করতে পারবে।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...