Current date Jul 9, 2026
বাংলাদেশ

বিএফইউজে নির্বাচনের ভোট গ্রহণ শুরু

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাচন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৫ টা পর্যন্ত।

বিএফএইজে নির্বাচনে ১০টি পদের বিপরীতে দুইটি পূর্ণাঙ্গ প্যানেলসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার তিন হাজার ২৫০ জন।

একটি প্যানেলে সভাপতি পদে ওমর ফারুক, মহাসচিব পদে শাবান মাহমুদ ও কোষাধ্যক্ষ পদে দীপ আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি আবদুল জলিল ভূঁইয়া, মহাসচিব জাকারিয়া কাজল ও কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল।

এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্র লড়ছেন মোল্লা জালাল। ঢাকার বাইরে অন্য কেন্দ্রগুলো হলো, চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া, দিনাজপুর, কক্সবাজার, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ।

এর আগে গত ৬ জুলাই নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু দুই প্রার্থীর মামলার প্রেক্ষিতে গত ৫ জুলাই নির্বাচন স্থগিত করার আদেশ দেন শ্রম আদালত-১। পরে সোমবার (৯ জুলাই) ওই স্থগিতাদেশের উপর শুনানি নিয়ে তা বাতিল করেন ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক ড. মো. শাহজাহান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....