Current date Sep 7, 2026
রাজনীতি

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না : ড. কামাল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ মাদকের ভয়াবহতা থেকে মুক্তি চায়। তবে বিচার-বহিভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, দলমত নির্বিশেষে প্রকৃত মাদক ব্যবাসায়ীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচারের মাধ্যমে মাদকের শিকড় সমাজের থেকে সমূলে উৎপাটনের আহবান জানান তিনি।

শনিবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতিতে এসব কথা বলেন। দলের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে দেয়া বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের মানুষ মাদকের শিকড় সমূলে উৎপাটন চায়। কিন্তু টেকনাফের সরকারী দলীয় সংসদ সদস্য বদিসহ মাদক ব্যবসার গড্ফাদারদের আড়াল করে, মন্ত্রীরা তাদের পক্ষে সাফাই সাক্ষী গেয়ে, অপরাধীদের বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ড. কামাল বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না। এছাড়া চুনোপুটিদের বিনা বিচারে হত্যা করে সমাজকে মাদকমুক্ত করা যাবে না বলে তিনি মত দেন। আইন-বহির্ভূত বিনা বিচারে হত্যাকাণ্ড চালিয়ে পৃথিবীর কোনো দেশেই মাদকবিরোধী অভিযান সফল হয়নি। তিনি বন্দুকযুদ্ধের নামে বিচার-বহিভূত হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানান। টেকনাফের কাউন্সিলর ইকরাম হত্যার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনা এবং বিচারের দাবি জানান তিনি ।

আরো পড়ুন :

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জাতীয় পার্টি সমর্থন করে না : জি এম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদের বলেছেন, আমরা উগ্রবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানকে সমর্থন করি। কিন্তু মাদক অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করার পক্ষে নই। তিনি বলেন, সুশাসন যত কমে যায় দুর্নীতি তত বেড়ে যায়। দেশে এখন সুশাসনের খুবই অভাব। প্রতিটি নাগরিকের আইনি বিচার পাওয়ার অধিকার আছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে জাতীয় পার্টি সমর্থন করে না।

রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল জাতীয় পেশাজীবী সমাজ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় পেশাজীবী সমাজের আহ্বায়ক ফাহিম আল ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা: জাফর মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো: আজম খান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, মো: হেলাল উদ্দিন, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, মিজানুর রহমান দুলাল, ডা: মো: আব্দুল্লাহ আল ফাতাহ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...