Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে: আসিফ নজরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) আছে। এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো কনভিক্টেড (দোষী) মানুষ থাকেন, উনি সাবেক প্রধানমন্ত্রী হোন আর যাই হোন না কেন ওনার এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ আমরা চাইতে পারি।

তিনি বলেন, আমাদের ছাত্র-জনতার বিপ্লবকালে যে গণহত্যা ঘটেছে, যে মানবতাবিরোধী অপরাধ ঘটেছে সেটা বিচারের লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছি। দৃশ্যমান কিছু অগ্রগতি হয়েছে। আমাদের ইনভেস্টিগেশন টিম, প্রসিকিউশন টিম গঠন হয়ে গেছে। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে। অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর অবশ্যই আমরা শেখ হাসিনাকে ফেরত চাইবো।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...