Current date Sep 7, 2026
বাংলাদেশ

বিজিবির নতুন মহাপরিচালক সাফিনুল ইসলাম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)-এর নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

এ সেনা কর্মকর্তাকে প্রেষণে মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৭ মার্চ বিজিবির ডিজি মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

মেজর জেনারেল সাফিনুল ১৯৬৬ সালের ২ মার্চ জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালের ২৫ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন, ১৯৮৬ সালে ২৭ জুন কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন।

২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাফিনুল ইসলাম। এর আগে তিনি যশোরের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

একই আদেশে চা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। প্রেষণে এই নিয়োগ দিয়ে মুস্তাহিদুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...