Current date Nov 6, 2026
বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আ’লীগে যোগ দিলেন লুনা

URL copied
Share URL copied

বরিশাল ব্যুরো : বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগে যোগদান করেছেন বরিশাল নগর বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়শা তৌহিদ লুনা। শুক্রবার রাতে বিসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর কালীবাড়ি রোডের বাসভবনে নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি।

এ সময় লুনার সঙ্গে তার শতাধিক সমর্থকও ছিলেন। তিনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তিনি সংরক্ষিত ৪ নম্বর (১০, ১১ ও ১২) ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সোমবার বরিশাল সিটি নির্বাচন। ভোটের একদিন আগে আয়শা তৌহিদ লুনার এ দলবদলের ঘটনা নগরীতে নানা আলোচনার সৃষ্টি করেছে।

আওয়ামী লীগে যোগদানের সময় আয়শা তৌহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস রেখে এবং দক্ষিণাঞ্চলে বর্তমান সরকারের বিপুল উন্নয়ন কর্মযজ্ঞের কারণে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দক্ষিণাঞ্চলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে স্বেচ্ছায় তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এ যোগদান অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহান আরা বেগম, নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ও সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...