Current date Oct 27, 2026
Lead Newsবাংলাদেশ

বিমানবন্দরের সামনে শিক্ষার্থীদের ওপর উঠে গেল প্রাইভেটকার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন শিক্ষার্থী।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পাই। এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আরেকজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে।

তিনি আরও বলেন, প্রাইভেটকার চালক নিজেই মালিক। তাকে থানায় আনা হয়েছে। আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের বিপরীত পাশের রাস্তা দিয়ে ৭ জন শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের পিছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের ওপরে উঠে যায়। গাড়িটি শিক্ষার্থীদের ধাক্কা দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। ‌

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...