Current date Sep 12, 2026
বাংলাদেশ

বিমানবন্দর থেকে মালামাল খালাস না করলে নিলাম

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিদেশ থেকে আনা মালামাল বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করলে তা নিলামে বিক্রি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে নিলাম প্রক্রিয়ার সময় কমিয়ে আনার সুপারিশ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৭তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ.কে.এম শাহ্জাহান কামাল, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি অবৈধ দখলদারদের কাছ থেকে ঈশ্বরদী বিমান বন্দরের রানওয়ের লীজকৃত জমি উদ্ধারের সুপারিশ করে। একইসঙ্গে রানওয়ে সম্প্রসারণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের সুপারিশ করে। এছাড়া সৈয়দপুর বিমান বন্দরের যাত্রীদের সুযোগ-সুবিধার মান বৃদ্ধি করার সুপারিশ করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...