Current date Oct 29, 2026
বিশ্ব

বিমানের ফ্লাইট বিলম্ব, পাইলট জ্যামে!

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইট কোনো ঘোষণা ছাড়াই বিলম্বিত হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানযাত্রী শরিফুল হাসান কালের কণ্ঠকে বলেন, সন্ধ্যা ৭টায় আমার ফ্লাইট। ফ্লাইট নম্বর বি‌জি ০১৩৫। যা‌বে জেদ্দা। আমি নামবো চট্টগ্রাম। বোর্ডিং করার পর জানলাম ফ্লাইট বিল‌ম্বিত। খোঁজ নি‌লে ক্রুরা জানা‌লেন, পাইলট এখ‌নো আসেন‌নি। ভয়ঙ্কর খবর হ‌লো পাইলট যে যথাসম‌য়ে আসবেন না সেটা না‌কি কাউকে জানান‌নি। বিমা‌নের ক্রুরাও না‌কি জা‌নেন না। বিমা‌নের ক্যা‌প্টেনের নাম ইলিয়াছ। ত‌বে ক্রুরাও না‌কি কেউ কেউ নির্ধ‌ি‌রিত সময়ে আসেননি।

শরিফুল আরও জানান, আমি তখন ফেসবুকে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিই। তার আমার স্ট্যাটাস দেখে বিমানের লোকজন যোগাযোগ করেছেন। শুনলাম ক্যাপ্টেন যানজটে পড়েছিলেন। মানলাম। আমার কথা হলো পাইলট কী সেটা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে? বিমান কর্তৃপক্ষ তবে কেন কোন ঘোষণা দিলো না। শত শত যাত্রী নারী শিশু যাবে জেদ্দা।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...