Current date Sep 7, 2026
খেলা

বিয়ের আসরে বিশ্বকাপ থাবা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ২৮ বছর পর সেমিফাইনালের স্বাদ পেয়েছে ইংলিশরা। সর্বশেষ ১৯৯০ সালে সেমি খেলেছিল থ্রি-লায়ন্সরা। হ্যারি কেনদের এই সাফল্য থাবা বসিয়েছে বিয়েতে।

ইংল্যান্ডে জুলাই মানে বিয়ের মৌসুম। এদিকে ইংল্যান্ডের সেমিফাইনালের জন্যে বিয়ের সময় পিছিয়ে দিয়েছেন হবু দম্পতিরা। এছাড়াও কোয়ার্টার ফাইনালে সুইডেন বিপক্ষে ম্যাচের দিন বিয়ের আসরে দেখা গেল জায়েন্ট স্ক্রিন। বিয়ের মাঝেই হ্যারি-পিকফোর্ডদের ম্যাচ দেখতে বসে যান অতিথিরা। অনেকে আবার চোখ রেখেছিলেন মোবাইলে। চার্চেই টিভি লাগিয়ে বিয়ের আসরে ম্যাচ দেখতে বসে যান অনেকে। ম্যাচ জয়ের পর বিয়ের আসরে বসে বর-কনে।

চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে লেটার মার্কস নিয়ে পাশ করার পর প্রি-কোয়ার্টার পর্বে পেনাল্টিতে কলম্বিয়াকে উড়িয়ে দেয় থ্রি-লায়ন্স। বিশ্বকাপের পেনাল্টি মিসের অভিশাপ থেকে বেরিয়ে কোয়ার্টার পাকা করে হ্যারি কেনরা।

শেষ আটের লড়াইয়ে সুইডেনকে জোড়া গোলে হারিয়ে এবার সেমিফাইনালে ব্রিটিশরা। পাঁচ দশক পর বিশ্বকাপ ট্রফি থেকে আর মাত্র দু’কদম দূরে রয়েছে হ্যারি কেনের ইংল্যান্ড। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজেয় রয়েছে ক্রোটরা। লুকা মদ্রিচদের হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালের বাধা টপকাতে পারে কিনা সেটাই এখন দেখার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...