Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপের ‘ঘুষখোর’ রেফারি আজীবন নিষিদ্ধ!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: এডেন মারওয়া রেঞ্জ। কেনিয়ার শীর্ষস্থানীয় রেফারি তিনি। ফিফার তালিকাভুক্ত সহকারী রেফারিও। এমনকি রাশিয়া বিশ্বকাপের রেফারি টিমেও তার নাম ছিল। কিন্তু বিশ্বকাপ চলাকালেই দুর্নীতির অভিযোগে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।

এডেন মারওয়ার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘানার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সেজে ছদ্মবেশী একজন সাংবাদিকের কাছ থেকে ৬ হাজার মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন। সেটা স্বীকার করার পর তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে রবিবার সিএএফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত জুনে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে বিবিসি। তখনই তাকে ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করা হয়। এবার অপরাধ প্রমাণিতও হওয়ার পর বিশ্বকাপের তালিকা থেকেও বাদ দেয়া হয়েছে। তবে শুধু রাশিয়া বিশ্বকাপে নয়, ৪ বছর আগে ব্রাজিল বিশ্বকাপেও রেফারিদের তালিকায় তার নাম ছিল। কিন্তু ঘুষ গ্রহণের দায়ে তাকে এবার ফুটবল থেকে বিদায় নিতে হচ্ছে। তবে বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য ফিফার তালিকায় নাম থাকায় প্রাপ্য পারিশ্রমিক তিনি পাবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...