Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপের পর্দা উঠছে কাল : উৎসবের আমেজ মস্কোতে

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া উৎসব ফুটবল বিশ্বকাপ-যেটিকে গ্রেটেস্ট শো অন দা আর্থ বলা হয়। সব প্রস্তুতি শেষ হয়ে এখন ক্ষণগণনা চলছে বিশ্বকাপের। অংশগ্রহণকারী দলগুলোর পাশাপাশি এসব দেশের হাজার হাজার সমর্থকও ইতোমধ্যেই পৌঁছে গেছেন মস্কোতে। এর বাইরেও বাংলাদেশসহ অনেক দেশ থেকেই সাংবাদিক ও দর্শক গেছেন রাশিয়ায়। ফুটবল বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশী সাংবাদিক শামীম চৌধুরী এখন মস্কোতে।

মস্কোর পরিবেশ এখন কেমন?

মস্কো থেকে শামীম চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন যে মস্কোসহ রাশিয়ার শহরগুলো ইতোমধ্যেই বেশ জমজমাট হয়ে উঠেছে।

“লাতিন দেশগুলো থেকে প্রচুর মানুষ এসেছে। ফ্যান ফেস্টে আর্জেন্টিনা, উরুগুয়ে, কলাম্বিয়া, পেরু-এসব দেশ থেকে বেশি এসেছে মানুষ”।

এর মধ্যেই মেক্সিকো বলছে, তাদের কমপক্ষে চল্লিশ হাজার সমর্থক রাশিয়ায় এসেছে এবং মস্কোসহ বিভিন্ন শহরে ঘোরাফেরা করছে।

আর্জেন্টিনার সমর্থকরাও মস্কোতে জড়ো হয়েছে এবং সমর্থকদের সংখ্যা প্রায় ৪০ হাজার।

শামীম চৌধুরী বলছেন, পেরু ৪০ বছর পর বিশ্বকাপে খেলছে তাই তাদের সমর্থকদের উপস্থিতি ও উৎসাহ বেশ চোখে পড়ছে।

“তারা ট্রেন-বাস স্টেশন ও সড়কে দলবেঁধে উৎসব করছে। তাদের বিশ্বকাপ উপস্থিতিতে স্মরণীয় করছেন”।

ইউরোপীয় ঘরানার দর্শকের চেয়ে লাতিন ঘরানার দর্শকই এখন বেশি চোখে পড়ছে বলে জানান তিনি।

বাংলাদেশীদের উপস্থিতি কতটা রাশিয়ায়?

শামীম চৌধুরী বলছেন, বাংলাদেশের জন্য টিকেট বেশী থাকে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মাত্র ২৯০টি টিকেট পেয়েছে। এর বাইরে অনলাইনে কিছু সৌভাগ্যবান ব্যক্তি টিকেট সংগ্রহ করতে পেরেছেন।

“তারা আসতে শুরু করেছে। বেশ কিছু বাংলাদেশীকে দেখা গেছে। সম্ভবত কোয়ার্টার ফাইনাল পর্যায়ে আরও বেশি দর্শককে দেখা যাবে বাংলাদেশের”।

বিশ্বকাপের দলগুলো পৌঁছে গেছে মস্কোতে?

শামীম চৌধুরী জানান, বিশ্বকাপে অংশগ্রহণকারী অধিকাংশ দলই পৌঁছে গেছে। আর্জেন্টিনার বেস ক্যাম্প এখন অনেক জমজমাট।

“এছাড়া মস্কো শহরে যে বেস ক্যাম্পগুলো আছে তারা চলে এসেছে। দশটি শহরে এগারটি ভেন্যু। তবে সব জায়গাতেই নিজ নিজ দলের বেস ক্যাম্প ঘিরে সমর্থকরা অবস্থান নিয়েছেন”।

রাশিয়ানদের উন্মাদনা কতটা?

শামীম চৌধুরী বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে সাজসজ্জা শুধু স্টেডিয়াম কেন্দ্রিক। লুঝনিকিসহ কয়েকটি স্টেডিয়ামে ব্রান্ডিং ভালো হয়েছে।

তবে রাশিয়ানদের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনা এখনো খুব বেশি চোখে পড়েনা। যদিও রাশিয়া স্বাগতিক দেশ হিসেবে খেলার সুযোগ পাচ্ছে।

“২০০২ সালের পর এবারই তারা বিশ্বকাপে খেলছে। বিশ্বকাপে রাশিয়ার ইতিহাস যেহেতু খুব বেশি সমৃদ্ধ নয়। সে কারণে স্থানীয়দের বিশ্বকাপ ক্রেজ খুব একটা পায়নি। ফেন ফেস্টে গেলে অবশ্য রাশিয়ার তরুণদের অনেককে দেখা যায়”।

নিরাপত্তা ব্যবস্থা কেমন?

শামীম চৌধুরী বলছেন বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো।

“হোটেল, রেস্টুরেন্ট, পাব কিংবা আবাসনের জায়গা গুলোতে সার্বক্ষণিক নজরদারি হচ্ছে। পুলিশের সহায়তা পাওয়া যাচ্ছে।”

সবমিলিয়ে নিরাপত্তা আসলেই অনেক কঠোর বলেই মনে হচ্ছে বলে জানান শামীম চৌধুরী।

আরো পড়ুন : আজ রাশিয়ায় পৌঁছাবে জার্মানি

অন্য সব বড় দলগুলো ইতোমধ্যেই রাশিয়ায় পৌঁছে গেলেও বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি আজ নিজেদের শিরোপা ধরে রাখার লক্ষ্যে বিশ্বকাপের দেশে পা রাখবে। এ দিকে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম।

গ্যারেথ সাউথগেটের তারুণ্যনির্ভর ইংল্যান্ডও অবশ্য এখনো রাশিয়ায় এসে পৌঁছায়নি। বৃহস্পতিবার থেকে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচের মাধ্যমে মস্কোতে শুরু হচ্ছে ২০১৮ বিশ্বকাপ আসরের মাসব্যাপী লড়াই। তবে ২০১৮ বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই ফিফা সদস্যরা ২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে উত্তর আমেরিকা ও মরক্কোর মধ্যকার একটিকে বেছে নেয়ার অপেক্ষায় রয়েছেন। বুধবার ফিফা সদস্যদের ভোটে যুক্তরাষ্ট্র-কানাডা- মেক্সিকান বিডের ভাগ্য নির্ধারিত হবে। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চার বছর আগে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। এবার তারা শিরোপা জিতে ব্রাজিলের সাথে পাঁচবারের ট্রফি ঘরে তোলার রেকর্ডে ভাগ বসাতে চায়। কিন্তু সেই লক্ষ্যে তাদের ফর্ম নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তোলা শুরু হয়েছে। শুক্রবার শেষ প্রস্তুতি ম্যাচে লেভারকুসেনে সৌদি আরবের সাথে কোনো রকমে ২-১ গোলে জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে জোয়াচিম লোয়ের দল। তার আগে পাঁচ ম্যাচ জয়বিহীন ছিল বর্তমান চ্যাম্পিয়নরা।

সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ইনজুরি আক্রান্ত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার মূল একাদশে খেলতে নেমেছিলেন। এবার জার্মানদের অধিনায়কের দায়িত্বও নয়্যার পালন করছেন। যদিও শেষ চারটি বিশ্বকাপে অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলেছে জার্মানি। আর সে কারণেই পরিসংখ্যানের বিচারে এবারো তাদের টপ ফেবারিট হিসেবেই মানা হচ্ছে। আগামী ১৭ জুন মস্কোতে মেক্সিকোর বিপক্ষে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপের অন্য ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন ও দক্ষিণ কোরিয়া। জার্মান দলের পরিচালক অলিভার বিয়েরহফ বলেছেন, রাশিয়ায় এখনো না পৌঁছালেও টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যেই জার্মানরা মাঠে নামবে।

অন্য সব ফেবারিট দলগুলোর মধ্যে ইংল্যান্ডও অন্যতম। এবারের ইংলিশ দলটি তৃতীয় তারুণ্যনির্ভর দল হিসেবে রাশিয়ায় অংশ নিচ্ছে। প্রিমিয়ার লিগের তারকা হ্যারি কেন, ডেলে আলি ও রাহিম স্টার্লিংদের নিয়ে অনেকটাই আশাবাদী বিশ্বকাপে অংশ নেয়া ইংলিশ দলটি। আলি বলেছেন, ‘আমাদের দলটি তরুণ হলেও টুর্নামেন্টে ভালো কিছু অর্জনের ব্যাপারে আশাবাদী। আমরা পুরো দেশকে প্রতিনিধিত্ব করতে রাশিয়ায় যাচ্ছি এবং কিছু একটা অর্জনের লক্ষ্য এবার আমাদের আছে।’

ইংল্যান্ডের গ্রুপ-জির প্রতিপক্ষ বেলজিয়াম সোমবার শেষ প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৪-১ গোলে পরাজিত করে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে। এই দলে আছে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও চেলসি তারকা ইডেন হ্যাজার্ড। এই ম্যাচে লুকাকু দিয়েছেন দু’টি গোল। যদিও ম্যাচের ২০ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন হ্যাজার্ড। তবে লুকাকু বলেছেন ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...