Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন পুতিন

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই থেকে স্বাগতিক দল বিদায় নিলেও ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পেসকভ বলেন, রাশিয়ার ম্যাচ চলাকালে প্রেসিডেন্ট মাঠে উপস্থিত হননি বলে এই নয় যে তিনি দলকে উৎসাহ যোগাননি। তিনি আমাদের দলকে সর্বোচ্চ সমর্থন দিয়েছেন। তিনি সার্বক্ষণিকভাবে জাতীয় দলের কোচ স্তানিসলাভ চেরচেসভের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, দলকে উৎসাহিত করেছেন এবং সব খবরাখবর নিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, প্রথমিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন এবং সমাপনী ম্যাচেই প্রেসিডেন্টের মাঠে উপস্থিত থাকার সূচি নির্ধারণ করা হয়েছে। আশা করছি সূচি অনুযায়ী সমাপনী ম্যাচের সময় তিনি মাঠে উপস্থিত থাকবেন।
গত ৭ জুলাই অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ক্রেয়েশিয়ার কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে স্বাগতিক রাশিয়া। আগামী ১৫ জুলাই মস্কোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...