Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপে প্রথম লাল কার্ড কলম্বিয়ার সানচেজের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : জাপান ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটিতে ম্যাচের তিন মিনিটের মাথায় ডি বক্সের ভেতর শিনজি কাগাওয়ার শট ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে আটকে দেন কার্লস সানচেজ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন এবং সানচেজকে সরাসরি লাল কার্ড দেন। স্পট কিক থেকে গোল করে জাপানকে ১-০ গোলে এগিয়ে দেন কাগাওয়া।

বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সময়ে লাল কার্ড পাওয়ার রেকর্ড। এর আগে ১৯৮৬ সালে উরুগুয়ের বাতিস্তা মাত্র ৫১ সেকেন্ডের মাথায় স্কটল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন।

এদিকে জাপান ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচটির প্রথমার্ধে ১-১ গোলে ড্র হয়েছে। ১০ জনের কলম্বিয়া লড়ে যায় এবং ৩৯ মিনিটে ফ্রি-কিক থেকে কুইনতেরো গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান। ১-১ এর সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...