Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপে সুযোগ না পেয়ে ক্রিকেট খেলতে নামলেন হার্ট

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সাল থেকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের গোলরক্ষক জো হার্ট। এমনকি বিশ্বকাপ বাছাই পর্বে নয় ম্যাচে ইংলিশদের গোলবারও সামলিয়েছেন তিনি। অথচ বিশ্বকাপের মূল দলে জায়গায় হয়নি ৩১ বছর বয়সী হার্টের। জাতীয় দলের জার্সি গায়ে ৭৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকার পরও হার্টকে দলে নেননি কোচ গ্যারেথ সাউথগেট। তাই ক্ষোভে-দুঃখে ফুটবল ছেড়ে ক্রিকেট খেলতে নেমে গেছেন হার্ট।

ইংল্যান্ডের ঘরোয়া আসর বার্মিংহাম প্রিমিয়ার ডিভিশন লিগে স্রিওবারির হয়ে ব্যাট-বল হাতে মাঠে গেছেন হার্ট। নয় নম্বরে ব্যাট হাতে নেমে ছয় রান করেন তিনি। এছাড়া একটি ক্যাচও নিয়েছেন হার্ট। ফলে তার দল নউল এন্ড ডোরিজের বিপক্ষে জয়ও পায়। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫০ রান করে হার্টের স্রিওবারি দলটি। জবাবে ৯ উইকেটে ২০৩ রান করতে পারে নউল এন্ড ডোরিজ।

ইংল্যান্ড দল থেকে বাদ পড়াটা মেনে নিতে পারেননি হার্ট। তাই ২০০৭ সালের পর শৈশবকালের দল স্রিওবারির হয়ে খেলাটা মিস করতে চাননি। বিশ্বকাপের আগে তিনটি বড় টুর্নামেন্টে ইংল্যান্ডের গোলবার সামলানো হার্ট বলেন, ‘আমি দিনটি উপভোগ করেছি। আমার খুবই ভালো লেগেছে। দীর্ঘদিন পর ক্রিকেট খেলতে পেরে অন্যরকম অনুভূতি আমার।’

২০০৩ সাল থেকে ক্লাব ফুটবলে খেলছেন হার্ট। এরমধ্যে ম্যানচেস্টার সিটির হয়ে সর্বোচ্চ ২৬৬টি ম্যাচ খেলেছেন তিনি। গেল মৌসুমে ইংলিশ লিগে ধারে ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে ১৯ ম্যাচ খেলেন হার্ট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...