Current date Oct 29, 2026
বিনোদন

বিশ্বকে বদলে দিতে চান প্রিয়াঙ্কা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়ার ভ্রমণের নেশা ছোটবেলা থেকেই। মা-বাবার পেশার সুবাদে অনেক দেশ ঘুরেছেন। তারকা হওয়ার পর নিজের কাজের জন্য যেতে হয়েছে বিশ্বের নানা দেশে। তবে কাজ ছাড়া শুধু ঘোরাঘুরির উদ্দেশ্যে নেহাত কম দেশে যাননি প্রিয়াঙ্কা। এবার তিনি বিষয়টিকে আরও একটু গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। ভ্রমণবিষয়ক এক অনুষ্ঠানের উপস্থাপিকা হবেন এ অভিনেত্রী। অনুষ্ঠানের নাম ‘ইফ আই কুড টেল ইউ জাস্ট ওয়ান থিং’।

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া একজন সফল ব্যবসায়ীও। ২০১৫ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পার্পেল পেবল পিকচার প্রতিষ্ঠা করেন। আঞ্চলিক ছবি নির্মাণের ওপরই বেশি জোর দিচ্ছেন তিনি। এখন পর্যন্ত ভোজপুরি, মারাঠি, পাঞ্জাবি আর অসমিয়া ভাষায় যে কটি ছবি নির্মাণ করেছেন, প্রায় সব কটিই সফল। এবার ইউটিউব চ্যানেলে নিজের ভ্রমণবিষয়ক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন। একটি সূত্র জানায়, শিগগিরই এ অনুষ্ঠানের শুটিং শুরু হবে। এখানে উপস্থাপক প্রিয়াঙ্কা বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়াবেন আর বিখ্যাত সব ব্যক্তির সঙ্গে দেখা করবেন। এই ব্যক্তিদের তালিকায় থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পী, ধর্মীয় নেতা, পরিবেশ ও রাজনীতিবিদ। এ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব পরিবর্তনের জন্য প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের কাছে পরামর্শ চাইবেন।

যুক্তরাষ্ট্রে গত ২৬ এপ্রিল থেকে প্রিয়াঙ্কার বিদেশি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছে। আর ভারতে এর সম্প্রচার শুরু হয়েছে গত ২৮ এপ্রিলে। ‘কোয়ান্টিকো’র এবারের মৌসুমটি আগের চেয়ে অনেক সংক্ষিপ্ত। এই মৌসুম শেষ হবে মাত্র ১৩ পর্বে।

এখন তিনি আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তাঁর নায়ক হবেন সালমান খান। এটি মুক্তি পাবে আগামী বছর ঈদে। তা ছাড়া এই নায়িকাকে হলিউডের ছবি ‘এ কিড লাইক জেইক’ ও ‘ইজনট ইট রোমান্টিক’-এ দেখা যাবে। বলিউড হাঙ্গামা

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...