Current date Sep 6, 2026
প্রযুক্তি

বিশ্বজুড়ে ফের সাইবার হামলা

URL copied
Share URL copied

প্রযুক্তি ডেস্ক : ইরানসহ বিশ্বজুড়ে নতুন করে চালানো সাইবার হামলায় অন্তত দুই লাখ রাউটার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ইরানের ডাটা সেন্টারও আক্রান্ত হয়েছে।

এর আগে গেলো বছরের জানুয়ারিতে সারাবিশ্বের প্রায় ২০০টি দেশ সাইবার হামলার শিকার হয়েছিল।
ইরানের ডেটা সেন্টারের ওয়েবসাইট হ্যাক করে মার্কিন পতাকা জুড়ে দিয়ে হুমকি দেয়া হয়, আমাদের নির্বাচনে বিশৃঙ্খলা করো না।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিস্তৃত এই হামলায় বিশ্বের প্রায় দুই লাখ রাউটার ও ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের লক্ষ্য করে চালানো ওই হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের ৫৫ হাজার ডিভাইস ও চীনের ১৪ হাজার ডিভাইস আক্রান্ত হয়েছে। আক্রান্ত হয়েছে ইরানের ৩৫০০ সুইচ। সেই হিসেবে ইরানের আক্রান্ত ডিভাইসের পরিমাণ ২ শতাংশ।

শনিবার ইরানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি-জাহরোমি বলেছেন, শুক্রবার রাতে হ্যাকাররা বেশ কয়েকটি ওয়েবসাইটে হামলা চালিয়ে প্রায় কয়েক ঘণ্টাব্যাপী বিভিন্ন সাইট বন্ধ করে দেয়।

জাভেদ আজারি মার্কিন পতাকা ও হ্যাকারদের বার্তাসহ হামলার শিকার কম্পিউটার স্ক্রিনের একটি ছবি টুইটারে পোস্ট করেন। তবে কারা ওই সাইবার হামলা চালিয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...