Current date Sep 7, 2026
খেলা

বিশ্বের ৮৩তম ধনী অ্যাথলিট বিরাট কোহলি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী অ্যাথলিটদের তালিকায় জায়গা করে নিলেন বিরাট কোহলি। ফোর্বসের তালিকায় একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে একমাত্র তিনিই রয়েছেন। শুধু তাই নয়, আয়ের দিক থেকে কোহলি পেছনে ফেলেছেন টেনিস স্টার নোভাক জকোভিচ ও ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার সের্গিয়ো আগুয়েরোকে।

২৪ মিলিয়ন মার্কিন ডলার উপার্জনকারী বিরাট কোহলি তালিকার ৮৩ নম্বরে রয়েছেন। অর্থাৎ‌ ভারতীয় মুদ্রায় তার আয় প্রায় ১৬০ কোটি। ২৩ মিলিয়ন মার্কিন ডলার আয়ের জকোভিচ ও আগুয়েরো দুজনেই রয়েছেন ৮৬ নম্বরে। ফোর্বসের এই তালিকায় সবার উপরে রয়েছেন আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার বার্ষিক আয় ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা। তবে আশ্চর্যজনকভাবে চলতি বছরে বিশ্বের হায়েস্ট-পেইড অ্যাথলিটদের তালিকায় নাম নেই কোনও নারীর। গত বছর ১০০ জনের তালিকায় একমাত্র নারী হিসেবে নাম ছিল সেরেনা উইলিয়ামসের।

কোহলি সম্পর্কে ফোর্বসে বলা হয়েছে, কোহলি শুধু ভারতেই একটা বড় নাম নয়, তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিটদের মধ্যে অন্যতম। গত বছর ২২ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে ফোর্বসের এই তালিকায় ৮৯ নম্বরে ছিলেন ২৯ বছরের এই ক্রিকেটার।

চলতি বছর বিসিসিআই যে পাঁচজন ক্রিকেটারকে এ+ ক্যাটাগরিতে ফেলেছে তাদের মধ্যে কোহলি একজন। এই বিভাগে ক্রিকেটার বছরে ১ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...