Current date Sep 11, 2026
বিশ্ব

বিশ্বে করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত এক লাখ ৭০ হাজার

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। এ সময়ে করোনায় মারা গেছেন ৯৩৬ জন। একই সময়ে বিশ্বজুড়ে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৫৫৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় এক হাজার ২০৬ জনের মৃত্যু হয়। এ সময়ে নতুন করে সংক্রমিত হন এক লাখ ৯২ হাজার ৩৯১ জন। মহামারি শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৬৬১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ২ হাজার ৬৭১ জনে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেনের মতো দেশগুলো।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৯১১ জন এবং মারা গেছেন ৩৪৩ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ৬৭ হাজার ৫০ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ১০৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪১ লাখ ৬ হাজার ৯১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ১১ লাখ ৩২ হাজার ২৩৬ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৪ জন। এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৩১৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৫ হাজার ৯৬৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৬ হাজার ৭৮৫ জন।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ৪৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ৮ হাজার ১৫৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ৮০ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ২৪ হাজার ২৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৯০২ জনের।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩১ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ৩৬ জন। একই সময়ে স্পেনে সংক্রমিত হয়েছেন এক হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৩৫ জন।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...