Current date Jul 6, 2026
বিশ্ব

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৮০ হাজার

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

সর্বনাশা করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। কান্নায় ভারী হচ্ছে পরিবেশ। রোজ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ইতিমধ্যে কোভিড-১৯ এ মৃত্যু ১০ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯ টা পর্যইন্ত বিশ্বে মহামারীতে মারা গেছেন ১০ লাখ ৮১ হাজার ৪৪৩ জন। আর আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ৪৮ হাজার ২২৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৫২০ জন।

আর যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭৩ লাখ ৯৫ হাজার ২৯ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৫ হাজার ৭৫০ জনের। আর এ পর্যন্ত সেড়ে উঠেছে ২ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৪৭০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই কোনো দেশ। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৬১ হাজার ৬৩৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ৭৬৭ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৯৪ হাজার ৯৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৪৮৮ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...