Current date Sep 15, 2026
বিশ্ব

বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৬৭ হাজার

URL copied
Share URL copied

পপুলার২৪নিউজ ডেস্ক:বিশ্বে মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন কোটি ৬৮ লাখের বেশি।

এ ছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি সাড়ে ৫৫ লাখের বেশি মানুষ।

শনিবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ দুই হাজার ৭০৮ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৭ হাজার ১০১ জনের। এ ছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৬২৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ৬৩ হাজার ৩৩ জন এবং মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৭৩৯ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৩০ লাখ ৩৯ হাজার ৮৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন, মারা গেছেন এক লাখ ৪৯ হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ লাখ দুই হাজার ৮৫৪ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ছয় হাজার ১৫১ জন, মারা গেছেন এক লাখ ছয় হাজার ৪৯০ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ লাখ ছয় হাজার ৬৯ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৩ হাজার ৪৯৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আট লাখ ১০ হাজার ২০ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৭ হাজার ১২৩ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৫১ জন, মারা গেছেন ৪ হাজার ৭৩৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৬৪০ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

করোনাভাইরাসে বাংলাদেশে মোট ৫ হাজার ৪৪৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন।

এছাড়া এখন পর্যন্ত সুস্থ ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...