Current date Sep 7, 2026
বিনোদন

বিশ বছর পর স্টেজ কাঁপালেন রেখা (ভিডিও)

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ১৯৮১ সাল। ‘উমরাও জান’ ছবির ‘ইন আখো কি মস্তি’ গানে রেখার অদায়ে, নজাকতে ঘায়েল হয়েছিল বলিউড থেকে সমস্ত সিনেপ্রেমী। আমিরার সেই টানা টানা দুই গভীর চোখে মন হারিয়েছিল অসংখ্য ভক্তরা। একই রকমভাবে মন মাতাতে বিশ বছর পর আইফার স্টেজ কাঁপালেন রেখা। কিংবদন্তী অভিনেত্রীর বয়স না হয় আর নাই বা বললাম।

আইফার গোটা লাইলাইট ছিনিয়ে নিল রেখার কয়েক মিনিটের পারফরমেন্স। স্টেজে অভিনেত্রীর পারফরমেন্স চলাকালীন দর্শকদের চিৎকার বারে বারে ভেসে আসছে কানে।

সামান্য ভিডিওতে দেখেই মনে হচ্ছে, একটা মানুষ সারাজীবন এত সুন্দর, এত গ্রেসফুল কীকরে থাকে? তাহলে দর্শক আসনে বসা সেলেব্রিটি থেকে শুরু করে আম জনতার কী অবস্থা হয়েছিল নিশ্চই বুঝতে পারছেন।

‘সালামে ইশ্ক মেরি জান’ এ রেখার ঠুমকায় মেতে উঠেছিল পুরো ব্যাংকক। একমাত্র তারই পরিবেশনার সময় দর্শকদের উৎসাহ তুঙ্গে ছিল। পিচ গোল্ডেন রঙের আনারকলিতে রেখাকে যেন সেই একইরকম অপরূপা লাগছিল। ‘মুকাদ্দর কা সিকন্দর’ ছবির গানটির মুহূর্তগুলি যেন ফের চোখের সামনে ভেসে উঠল দর্শকদের।

এছাডাও ‘মুঘল-এ-আজম’ ছবির সেই আইকনিক ট্র্যাক ‘যব প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ তেও অভিনেত্রী নিজের জাদুতে মুগ্ধ করলেন গোটা টিনসেলকে। সিনেপ্রেমী, রেখার ফ্যান এবং বলিপাড়ার কাছে ১৯ তম আইফা অ্যাওয়ার্ডসের সেরা মুহূর্ত একমাত্র রেখাজীর পারফরমেন্স।

https://www.facebook.com/kolkata24x7/videos/1951574078237308/

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...