Current date Sep 16, 2026
বিশ্ব

বিস্ফোরণে লেবাননের দেড় হাজার কোটি ডলারের ক্ষতি: মিশেল আউন

URL copied
Share URL copied

পিপল নিউজ ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির এক হাজার ৫০০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।

ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউন উল্লেখ করেন। খবর বিবিসির।

বৈরুত বন্দরের একটি গুদামে গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এ ছাড়া এক লাখের বেশি শিশুসহ মোট তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। নিখোঁজ আছেন শতাধিক মানুষ।

ওই গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল, যা সার ও বোমা তৈরির কাজে ব্যবহৃত হয়।

এদিকে ওই বিস্ফোরণের ফলে লেবাননের রাজনৈতিক অঙ্গনেরও মারাত্মক ক্ষতি হয়েছে। দুদিন আগে প্রধানমন্ত্রী হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করেছে।

রাজধানী বৈরুতসহ দেশের ভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভের জের ধরে দিয়াবের মন্ত্রিসভা পদত্যাগ করে।

প্রেসিডেন্ট মিশের আউন অবশ্য পরবর্তী সরকার গঠিত না হওয়ার পর্যন্ত হাসান দিয়াবকে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...