Current date Sep 6, 2026
বিনোদন

বিয়েই করবেন না সেলেনা!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইনের বাগদানের প্রভাব হয়তো সেলেনার মনে বেশ ভালোভাবেই পড়েছে। এ জন্যই সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠলে সেলেনা জানান, তিনি নাকি কোনো দিন বিয়েই করবেন না।

সম্প্রতি বিশ্বজুড়ে মুক্তি পায় হলিউডের অ্যানিমেশন ছবি হোটেল ‘ট্র্যানসেলভেনিয়া থ্রি: সামার ভ্যাকেশন’। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডিজনি-কন্যা সেলেনা গোমেজ। সেই ছবির প্রচারে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন সেলেনা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ভ্যাম্পায়ারের সঙ্গে সংসার করতে পারবেন, নাকি জীবনে বিয়েই করবেন না? তখন কোনো সময়ক্ষেপণ ছাড়াই সেলেনা বলে দেন, ‘কোনো দিন বিয়েই করব না।’

গত ৭ জুন সংগীতশিল্পী জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইন তাঁদের বাগদানের খবর প্রকাশ করেন। এরপর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেলেনার ভক্তরা বিবারের এই সাবেক প্রেমিকার অনুভূতি জানতে উন্মুখ হয়ে ছিলেন। সেলেনা গোমেজের সঙ্গে জাস্টিন বিবারের প্রেম সেই ২০১০ সাল থেকে শুরু। মাঝে বেশ কয়েকবার সেই প্রেম ভেঙেছে, আবার নতুন করে জোড়াও লেগেছে। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে আবারও ঘনিষ্ঠ হন বিবার-সেলেনা। কিন্তু সেই সম্পর্ক এ বছরের মার্চ মাসে এসে আবারও ভেঙে যায়। এস শোবিজ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...