Current date Sep 7, 2026
বিনোদন

বিয়েতে সোনমের কোন ইচ্ছা পূরণ হয়নি?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সোনম কাপুরের বিয়েতে সারা বলিউড খুশিতে নেচে উঠেছিল। বিয়েতে বাবা অনিল কাপুর মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেননি। কিন্তু একটা ইচ্ছে পূরণ হয়নি এই বলিউড সুন্দরীর। এমনকি তাঁর মা-বাবা শত চেষ্টা করেও মেয়ের এই ইচ্ছা রাখতে পারেননি। তার জন্য নাকি সোনমের হৃদয় ভেঙেছে। আর এর পেছনে রয়েছেন বলিউডের এক জনপ্রিয় গায়ক।

সোনম কাপুরের বিয়েতে তাঁর মা-বাবা কোনো ত্রুটি রাখেননি। মেয়ে যা যা চেয়েছে, তাই তাই করেছেন অনিল কাপুর। বলা যায়, গোটা দেশ তাকিয়ে ছিল বলিউডের এই রাজকন্যার বিয়ের দিকে। কিন্তু এমন কী ইচ্ছে, যেখানে হার মেনেছে কাপুর পরিবার। এবার সোনম তাঁর সেই ইচ্ছের পর্দা ফাঁস করেছেন। এক অনুষ্ঠানে এই বলিউড সুন্দরী জানান, তাঁর খুব ইচ্ছে ছিল অরিজিৎ সিং তাঁর বিয়েতে গান গাইবেন। মা-বাবাকে তিনি জানিয়েছিলেন এই ইচ্ছার কথা।

সোনম জানান, তিনি খুব অবাক হয়েছেন, যখন জানতে পারলেন অরিজিৎ সিং তাঁর বিয়েতে গান গাইবেন না। কারণ অরিজিৎ কোনো বিয়েতে বা পার্টিতে গান করেন না। এ কথা শুনে তাঁর হৃদয় ভেঙে যায়। অরিজিৎ একদমই অন্য ধরনের গায়ক। আজ পর্যন্ত তিনি বিয়েতে বা পার্টিতে কখনো গান করেননি। তবে এই বলিউড সুন্দরীর বিয়েতে বাদশা গান গেয়েছেন। এমনকি বাবা অনিল কাপুর মেয়ের বিয়েতে তুমুল নেচেছেন। তাঁর নাচই এই বিয়ের সবচেয়ে চর্চার বিষয় ছিল। শাহরুখ খান, সালমান খান, রণবীর সিংও বিয়ের সন্ধ্যাকে নাচেগানে মাতিয়ে রাখেন।

বিয়ের রেশ কাটতে না কাটতেই সোনম এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ভিরে দি ওয়েডিং’ নিয়ে। সম্প্রতি ছবির গান প্রকাশ অনুষ্ঠানে তাঁকে ‘বাদশা’র গানের তালে তালে নাচতে দেখা যায়। সোনমের সঙ্গে নেচেছেন কারিনা কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া। ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে সোনমের সঙ্গে দেখা যাবে তাঁদেরও। নারীপ্রধান এই ছবি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। ছবিটি মুক্তি পাবে ১ জুন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...