Current date Sep 7, 2026
খেলা

বিয়ের অষ্টম মাসেই ভক্তদের সুখবর দিলেন তাসকিন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: বাংলাদেশের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ তার ভক্তদের বিয়ের অষ্টম মাসেই সুখবর দিলেন। চিকিৎসকের বেধে দেয়া সময় অনুযায়ী অক্টোবরেই তার স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমার কোলজুড়ে আসছে নতুন অতিথি।

বৃহস্পতিবার বাবা হতে যাওয়ার খবরটি জানিয়েছেন তাসকিন নিজেই। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ খুবই ভাল লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া তিনি আমাদের এতো তাড়াতাড়ি সুসংবাদ দিয়েছেন। মাত্র ৯ মাস চলছে আমাদের বিয়ে হয়েছে। এর মধ্যেই আমার স্ত্রী মা হতে চলেছেন। খবরটা শোনার পর আমার বাবা-মাও অনেক খুশি।’

উল্লেখ্য গেল বছরের অক্টোবরে দ. আফ্রিকা সিরিজ শেষ করে দেশে ফিরে সৈয়দ রাবেয়া নাইমা আহমদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তাসকিন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...