Current date Sep 8, 2026
Lead Newsবিশ্ব

বিয়ে করলে হৃদ্‌যন্ত্র ভালো থাকে, গবেষণায় প্রকাশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: বিয়ে নিয়ে নানা মুনির আছে নানা মত। কেউ এই দিল্লি কা লাড্ডুর জন্য উন্মুখ হয়ে থাকেন, কেউ দূরে দূরে থাকতেই ভালোবাসেন। আবার বিয়ের পর মুখ বেজার করা লোকের সংখ্যাও নেহাত কম নয়। তবে গবেষকেরা বলছেন, বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো; বিশেষ করে বেশি বয়সে পাশে একজন সঙ্গী থাকলে সুস্থ থাকবে আপনার হৃদ্‌যন্ত্র—স্ট্রোকের আশঙ্কাও কমবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সম্প্রতি মেডিকেল জার্নাল হার্ট-এ গবেষণাটির ইতিবৃত্ত প্রকাশিত হয়েছে। গবেষণার জন্য মূলত ইউরোপ, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় দুই দশক ধরে জরিপ চালানো হয়। এতে অংশ নেন প্রায় ২০ লাখ মানুষ, যাঁদের বেশির ভাগেরই বয়স ৪২ থেকে ৭৭ বছর।

গবেষণায় দেখা গেছে, সংসারী দম্পতির তুলনায় তালাকপ্রাপ্ত, বিধবা বা কখনোই বিয়ে করেননি—এমন ব্যক্তিদের হৃদ্‌রোগে ভোগার হার বেশি। বিয়ে না করা ব্যক্তিদের হৃদ্‌রোগে মৃত্যুর হার প্রায় ৪২ শতাংশ এবং স্ট্রোকে মৃত্যুর হার ৫৫ শতাংশ। এ ক্ষেত্রে নারী-পুরুষভেদে খুব বেশি পার্থক্য হয় না।

রয়্যাল স্ট্রোক হসপিটালের কার্ডিওলজি বিভাগের গবেষক দলের প্রধান চুন ওয়াই ওং বলেন, ‘এসব ফলাফলে বোঝা যাচ্ছে যে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি মূল্যায়নে ব্যক্তির বৈবাহিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

৫ ভাগের ৪ ভাগ হৃদ্‌রোগের পেছনে থাকে কিছু ঝুঁকি। এসবের মধ্যে রয়েছে বয়স, উচ্চ রক্তচাপ, কোলেস্টরেলের উচ্চমাত্রা, ধূমপান, ডায়াবেটিস প্রভৃতি। গবেষকেরা বলছেন, এই তালিকায় যুক্ত হবে বৈবাহিক অবস্থাও।

তবে নিন্দুকেরা বলছেন, গবেষণাটি পর্যবেক্ষণমূলক। কোনো নিয়ন্ত্রিত পরীক্ষা চালানো হয়নি বলে এমন গবেষণার ক্ষেত্রে সুনির্দিষ্ট উপসংহারের পৌঁছানো কঠিন।

গবেষকেরা এক বিবৃতিতে বলেছেন, বিয়ের পর একজন আরেকজনের খোঁজখবর রাখেন। অনেক সময় ওষুধ খাওয়ার কথাও মনে করিয়ে দেন। আবার স্বামী-স্ত্রীর সংসারে দুজনেই রোজগার করলে, সেটিও আর্থিকভাবে চিন্তামুক্ত রাখে। এভাবে বিয়ে নানা দিক থেকে জীবন রক্ষা করে বলে মনে করেন সংশ্লিষ্ট গবেষকেরা।

অবশ্য বিয়ের সুফল জানানো গবেষণা এই প্রথম নয়। এর আগে আরেক গবেষণায় জানানো হয়েছিল, বিয়ে করলে নাকি স্মৃতিভ্রংশ হওয়ার আশঙ্কা কম!

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...