Current date Jul 17, 2026
বিনোদন

বিয়ে-ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন হ্যাপি

URL copied
Share URL copied

অনলাইন প্রতিবেদক : ছিলেন মডেল-চিত্রনায়িকা। আলোচনায় আসেন বাংলাদেশ জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে প্রেম ও মামলার খবরে। বলছি নাজনীন আক্তার হ্যাপির কথা। মাঝে তার গোপন বিয়ে ও ডিভোর্সের গুঞ্জন শোনা যায়। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়।

তবে এখন মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন হ্যাপি। নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আমাতুল্লাহ। ধর্ম কর্মেই মন দিয়েছেন তিনি।
বিয়ের ও ডিভোর্সের গুঞ্জন নিয়ে হ্যাপি তার ফেসবুকে শুক্রবার একটি স্ট্যাটাস দিয়েছেন।

হ্যাপি লিখেছেন, অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তা ফিকির করছেন! অনেকে নানা রকম কল্পনা-জল্পনা করছেন! কেউ কেউ বলছেন, গোপনে বিয়ে করেছি, কেউ কেউ বলছেন, বিয়ে করতে যাচ্ছি, কেউ আবার পারলে আমাকে এখনই বিয়ে দিয়ে দেন! আপনাদের বানানো নানারকম সব গল্পে সত্যিই আমি বিরক্ত! সবার উদ্দেশ্যে বলছি…

আমার বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আমি সম্পূর্ণ মনোযোগ পড়াশুনায় দিতে চাই। এখন মীযান জামাতে পড়াশুনা করছি আলহামদুলিল্লাহ! নিয়ত আছে আলেমা হওয়ার, ইফতা পড়ার, যদি আল্লাহ কবুল করেন! আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার উত্তর পেয়ে গেছেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...