Current date Sep 15, 2026
বাংলাদেশ

বিয়ে পাগল আল আমিনের কাণ্ড!

URL copied
Share URL copied

বাউফল প্রতিনিধি: একের পর এক বিয়ে করাই যেন তার নেশা। প্রথম বিয়ে করেছেন ১৩ বছর আগে। এর পর করেছেন আরও দুই বিয়ে। এবার তার ইচ্ছে জেগেছে চতুর্থ বিয়ের। আর এতে বাধা হয়ে দাঁড়ান তার প্রথম স্ত্রী। এ কারণেই প্রথম স্ত্রীকে অমানবিকভাবে পিটিয়ে গুরুতর জখম করেছেন স্বামী।

ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে। বিয়ে পাগল ওই স্বামীর নাম মো. আল আমিন (৪০)। তার বাবার নাম মো. সেকান্দার আলী।

আল আমিনের প্রথম স্ত্রী সালমা বেগম (৩৫) এ ঘটনায় গতকাল শুক্রবার বাউফল থানায় অভিযোগ করেছেন।

দুই সন্তানের জননী সালমা বেগম জানান, স্বামী আল আমিন পেশায় অটোরিকশাচালক। তাদের বিয়ের বয়স প্রায় ১৩ বছর। পাঁচ বছর আগে দ্বিতীয় বিয়ে করে আল আমিন। দ্বিতীয় বিয়ের চার বছর পর তৃতীয় বিয়ে করেন তিনি। সম্প্রতি অপর এক মেয়ের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হন আল আমিন।

পরে ওই মেয়েকে আল আমিন বিয়ে করতে চাইলে তাতে বাধা দেন সালমা বেগম। আর এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে সালমা বেগমকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে আল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...