Current date Sep 7, 2026
অর্থনীতি

বীমা খাতে প্রতারণা সুযোগ নেই: সচিব 

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বীমা খাতে প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। তিনি বলেন, বীমা খাত এমন একটি খাত যেখানে মানুষের আস্থা প্রয়োজন।
সোমবার আইডিআরএ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন নিয়ে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, একাউন্টিংয়ের পরিভাষায় বীমা হলো- অন গোয়িং কনসার্ন; এটি চলবেই। আর যদি চলতেই হয় তাহলে তাকে চলার আদলেই থাকতে হবে। যদি কেউ এখানে আসেন তাকে থাকতে হবে। আর যদি কেউ ব্যবসা গুটাতে চায় তাহলে তাদের এখানে না আসা উচিত। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই সচিব বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে অর্থনৈতিক কর্মকান্ড বাড়বে। একইসাথে বাড়বে ঝুঁকি। প্রয়োজন হবে ঝুঁকি ব্যবস্থাপনাও। আর এ জন্য প্রয়োজন বীমার।

তিনি বলেন, বর্তমানে ৮১টি কোম্পানি আছে, আরো বীমা কোম্পানি আসবে। এখানে ডিমান্ড (চাহিদা) আছে তাই সাপ্লাই (সরবরাহ) প্রয়োজন। তবে প্রতারণা বা মিথ্যার আশ্রয় নেয়ার সুযোগ নেই।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে তিনি বীমা কোম্পানিগুলোর উদ্দেশ্যে বলেন, যারা ঝুঁকি নিয়ে কাজ করে তাদের আগে ঝুঁকিমুক্ত থাকতে হবে। এই ঝুঁকিমুক্ত থাকার জন্যই করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন জারি করা হয়েছে।

অন্যান্য কোম্পানির চেয়ে বীমা কোম্পানি পৃথক ও উন্নত উল্লেখ করে শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, দু’একটি কোম্পানির কারণেও এই অবস্থান নষ্ট হতে পারে। বীমা খাতের অবস্থানকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...