Current date Oct 26, 2026
শিক্ষা

বুয়েটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বুয়েটের ৪৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফোরকান উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, সভায় ভর্তি পরীক্ষার ‍সিলেবাস এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখার বিষয় অনুমোদন দেওয়া হয়নি। আগের নিয়মেই ২০১১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি।

বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সংক্ষিপ্ত সিলেবাসে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, সেকেন্ড টাইম পরীক্ষার বিষয়টিও সভায় তোলা হয়েছিল। তবে এটি অনুমোদন পায়নি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের নিয়মেই বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...