Current date Sep 16, 2026
বাংলাদেশ

বৃষ্টিতে ছাতা মাথায় পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

URL copied
Share URL copied

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : ইন্দুরকানীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের জরাজীর্ণ ভবনের টিনের চালা দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে। উপজেলার যোগাযোগ-বিচ্ছিন্ন উত্তর-পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদ্রাসার অর্ধবার্ষিকী পরীক্ষায় এভাবে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

প্রতিষ্ঠানটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হলেও সরকারিভাবে এখনও কোনো ভবন নির্মিত হয়নি। স্থানীয় দানে তিনটি টিনশেড ঘরে কাঠের বেড়া দিয়ে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে। কিন্তু টিনের ছাউনিও দুই বছর ধরে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে যাওয়ায় স্বাভাবিক বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ে। ব্যাহত হয় পাঠদান। বাধ্য হয়ে শিক্ষার্থীদের ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে।

ওই শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, পশ্চিম পাশের একটি ঘরের ছয়টি কক্ষ পলিথিনের ছাউনি দিয়ে ঢাকা। এ ছাড়া অন্য শ্রেণিকক্ষগুলোতে টিনের চালা দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা কেউ ছাতা মাথায় দিয়ে আবার কেউ বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিচ্ছে।

ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ফাতিমা আক্তার জানায়, টিনের চালা দিয়ে পানি পড়ে পরীক্ষার খাতা ভিজে যাচ্ছে। তাই ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছি।

মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সালাম জানান, মাদ্রাসার তিনটি কাঁচা ঘরের একটি পরিত্যক্ত। বাকি দুটির টিনের চালা দিয়ে পানি পড়ে। তাই শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের জানান, জরাজীর্ণ ভবনের বিষয়টি আমাদের নজরে আছে। এই প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ সাপেক্ষে ভবন নির্মাণ করা হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...