Current date Sep 6, 2026
লাইফস্টাইল

বৃষ্টিভেজা রাতে কেমন হবে চোখের সাজ?

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: বৃষ্টির রাতে কোন অনুষ্ঠান থাকলে অনেকেই চিন্তায় পড়ে যান সাজসজ্জা নিয়ে। সৌন্দর্য প্রকাশ ও সেই সঙ্গে বৃষ্টির ঝামেলা এড়ানো… এক সঙ্গে দুটো বিষয় মাথায় রেখে সাজতে হয় তো! তাই চিন্তাও বেশি হয়। ঠিক মতো সাজ না হলে দেখতে যেমন ভাল লাগবে না, তেমনই বৃষ্টির কারণে সাজ নষ্ট হলেও ভাল দেখাবে না। তাই বৃষ্টির দিনের উপযোগী সাজ জানাটাও খুব দরকার।
আসুন জেনে নেওয়া যাক বৃষ্টি ভেজা রাতের উপযোগী চোখের সাজ কেমন হবে?

রাতের সাজ:
১. রাতের সাজের জন্য প্রথমে চোখের পাতায় হালকা আইশ্যাডো দিয়ে বেস করে নিন। এবার চোখের পাতার উপর ঘেঁষে ও নিচের ওয়াটার লাইন ঘেঁষে পুরো চোখে কাজল দিয়ে নিন।
২. কাজল দেওয়া হলে এবার চোখের নিচের কাজল স্মাজ করে ব্লেন্ড করে নিন ব্রাশ দিয়ে।
৩. এর পর চোখের বাইরের কোনার উপর দিয়ে একটু গাঢ় রঙের আইশ্যাডো দিন এবং আগের শ্যাডোর সঙ্গে ব্লেন্ড করে নিন।
৪. এবার গাঢ় রঙের আই শ্যাডোর সঙ্গে মিলিয়ে চোখের উপরের পাতার আইলাইন বরাবর বাইরের দিকে একটু মোটা করে কাজল দিয়ে নিন।
৫. কাজল ব্রাশ দিয়ে স্মাজ করে আই শ্যাডোর সঙ্গে ব্লেন্ড করুন ভাল করে। এতে আই শ্যাডোয় স্মোকিভাব আসবে চোখে।
৬. এবার চোখের ভেতরের কোণায় গোল্ডেন বা সিলভার পেন্সিল দিয়ে এঁকে নিন। গোল্ডেন বা সিলভার পেন্সিল না থাকলে আইশ্যাডো দিয়েই একে নিতে পারেন।
ব্যাস, হয়ে গেল আপনার চোখের জমকালো সাজ! এবার শুধু চোখের সাজের সঙ্গে মিলিয়ে গালে একটু ব্লাশন ও ঠোটে লিপস্টিক বা লিপগ্লসের ছোঁয়া দিয়ে দিন। এই সাজ যদি বৃষ্টির কারণে নষ্টও হয়ে যায় তবে ঝটপট ঠিকঠাক করে ফেলতে পারবেন। তবে সাজসজ্জার উপকরণ ব্যবহারের আগে মনে রাখবেন সাজের সরঞ্জাম যেন একদম জলরোধক হয়। না হলে জলের সংস্পর্শে এসে সাজ নষ্ট হয়ে গিয়ে আপনার কষ্টটাই মাটি হয়ে যেতে পারে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...