Current date Sep 13, 2026
বাংলাদেশ

বেইল রোডে ফখরুদ্দীনকে ৫ লাখ টাকা জরিমানা

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করায় রাজধানীর বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিএসটিআইয়ের সহযোগিতায় র্যাব-৩ এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, অভিযানে দেখা যায়, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট মজুত রাখা হয়েছে। কর্মচারীরা জানান, বেকারির উচ্ছিষ্ট ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট দিয়ে কাবাব ও হালিম তৈরি করা হয়। এ কারণে বেইলি রোডে ফখরুদ্দীন বিরিয়ানীকে ৫ লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একই এলাকার এইচ এস বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রয় করায় শান্তিনগর বাজারে ৮ মাংস ব্যবসায়ীকে পৌনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...