Current date Sep 7, 2026
বিনোদন

বেটিংয়ের কারণেই ভেঙেছে আরবাজ-মালাইকার সংসার!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো আইপিএল বেটিংয়ে (জুয়া) যুক্ত রয়েছেন আরবাজ খান। শনিবার (০২ জুন) বলিউডের এই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে বেটিংয়ে (জুয়া) যুক্ত থাকার কথা নিজ মুখে স্বীকার করে নেন তিনি।

শোনা যাচ্ছে- এই জুয়ার কারণেই নাকি ভেঙে গেছে আরবাজ-মালাইকার ১৮ বছরের সংসার।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আরবাজ খানের আইপিএল বেটিংয়ে যুক্ত থাকার কথা অনেক আগে থেকেই জানতেন তার প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা। এমনকি স্বামীকে এই অভ্যাস থেকে ফেরানোর অনেক চেষ্টাও করেছেন তিনি। কিন্তু যখন সেটি সম্ভব হয়নি ঠিক তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলিউডের এই অভিনেত্রী।

মালাইকা অরোরা ও আরবাজ খান১৯৯৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা। পরে ২০১৬ সালে এক যৌথ বিবৃতির মধ্য দিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। আরহান খান নামে প্রাক্তন এই দম্পতির একটি ছেলেও রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...