Current date Sep 16, 2026
বাংলাদেশ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:বেনাপোলের ধান্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার ধান্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের পুত্র।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ভোরে রিয়াজুল ভারত থেকে মাদক নিয়ে দেশে ফিরছিলেন। এসময় বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে হত্যা করে। পরে তার লাশ বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে চলে যায়।

সারোয়ার হোসেন জানান, সকালের দিকে মাঠে কাজ করতে গিয়ে গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়।

পরে বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান বিজিবি কর্মকর্তা।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...