Current date Sep 7, 2026
অর্থনীতি

বেবিচকের কর্মকর্তা-কর্মচারীদের গৃণনির্মাণ ঋণ প্রদানে সোনালী ব্যাংকের সাথে চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা/কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থা্র মাধ্যমে গৃহনির্মাণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ প্রদান নীতিমালা-২০২১ কার্যকরের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের উপস্থিতিতে সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি হিসাবে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং বেবিচকের পক্ষে সদস্য (প্রশাসন) মোঃ মিজানুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য মোঃ মাহবুব আলম তালুকদার, এয়ার কমোডর রেয়াদাদ হোসেন, এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরী, এয়ার কমোডর কাওসার, পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, অগ্রণী ব্যাংকের সিইও এন্ড এমডি মোঃ মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের এমডি এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এবং সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান মজুমদার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...