Current date Jul 7, 2026
বাংলাদেশ

বেশি বাড়াবাড়ি করলে হাত কেটে ফেলা হবে: রব

URL copied
Share URL copied

রংপুর প্রতিনিধি : গণ-সমাবেশে মাইক বন্ধের প্রতিবাদে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে হাত কেটে ফেলা হবে।

দেশে এখন অরাজকতা চলছে উল্লেখ করে রব বলেন, বাংলাদেশ এখন বিপদগ্রস্ত। ব্যাংক চুরি, স্বর্ণ চুরি, কয়লা চুরি। ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। বাংলাদেশটাই চুরি হয়ে যায় কি-না সন্দেহ। দেশের মানুষের ভোটাধিকার নেই। আজ মরা মানুষেরও ভোট দেয়া হয়ে যায়।

মঙ্গলবার বিকেলে রংপুর টাউন হলে সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে যুক্তফ্রন্টের গণ-সমাবেশে এসব কথা বলেন তিনি।

রব বলেন, ৯৬ সালে আওয়ামী লীগকে সমর্থন না জানালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতেন না। ১৯৭১ সালের ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন না করলে দেশ স্বাধীন হতো না। আজ আ স ম রবের সমাবেশের মাইক বন্ধ করতে আসেন কোন সাহসে?।

তিনি বলেন, আমি ও বঙ্গবন্ধু না থাকলে আপনাদের চাকরি হতো না। আমার সমাবেশের মাইক বন্ধ করতে হলে প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন।

স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রব বলেন, মাইকের তার ছেঁড়ার কারণে একদিন আপনাদেরও জবাবদিহি করতে হবে।

জেএসডি রংপুর জেলার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই প্রমুখ।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...