Current date Nov 7, 2026
বাংলাদেশ

বেসরকারিভাবে আওয়ামী লীগের জাহাঙ্গীর নির্বাচিত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম।

২৭ জুন, বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে ৪১৬টি কেন্দ্রের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল।

এতে নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম পেয়েছেন চার লাখ ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

এসময় জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার ঘোষিত এ ফলই চূড়ান্ত।এরপর ফল পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে ২৬ জুন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের মোট ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে বড় কোনো সহিংসতা ছাড়াই ভোট সম্পন্ন হয়।

নির্বাচন নিয়ে কারচুপি, দলীয় এজেন্টকে ঢুকতে না দেওয়া, জালভোট দেওয়া, কেন্দ্র দখল, দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও সরকারদলীয়দের হুমকি-মারধরের অভিযোগ করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। ভোট বন্ধের দাবিও জানান তিনি। কিন্তু সেই দাবি পূরণ না হলেও শেষ পর্যন্ত ভোটে ছিলেন বিএনপি প্রার্থী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...