Current date Nov 10, 2026
বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট না বসাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর ভ্যাট আরোপ করা হবে। তবে ছাত্রদের ওপর নয়।

অর্থমন্ত্রীর বক্তব্যের পর দিন আজ দুপুরে একনেক সভায় অনির্ধারিত বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী একটি অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে কি বলেছেন সেটি উনার ব্যক্তিগত বক্তব্য। একনেক সভায় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয় ভবনের সব কিছুই থাকবে ভ্যাটমুক্ত।

আজ একনেক সভায় ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...