Current date Oct 23, 2026
Lead Newsপরিবেশ

বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অনুকূলে না থাকায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌঘাটে সাময়িক সময়ের জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঈদে ঢাকাগামী মানুষের অতিরিক্ত চাপ থাকায় যেকোনো দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ঝড়ো বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। এদিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়ছে বলে জানা গেছে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সকালে বাতাস শুরু হলে পদ্মা উত্তাল হয়ে উঠে। তাই লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল করছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...