Current date Sep 6, 2026
লাইফস্টাইল

বৈশাখের দুপুরে মজাদার ইলিশ পোলাও

URL copied
Share URL copied

পয়লা বৈশাখ বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই দিনে আয়োজনের শেষ নেই। সকালে পান্তা-ইলিশ খেয়ে দিন শুরু করলেও দুপুরে চাই অন্য রকম আয়োজন। আর সেটা যদি ইলিশ দিয়ে তৈরি করা হয়? ইলিশ পোলাও করবেন কীভাবে, চলুন দেখে নিই।

উপকরণ

ইলিশ মাছ আট টুকরা

বাসমতি চাল চার কাপ (চাইলে পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন)

কাঁচামরিচ ছয়-আটটি চেরা

কালো জিরা আধা চা চামচ

পেঁয়াজ কুচি এক কাপ

হলুদ গুঁড়া এক চিমটি

লবণ পরিমাণমতো

তেল আধা কাপ

ঘি দুই টেবিল চামচ

আদা বাটা এক চা চামচ

দুধ আট কাপ

চিনি দুই চা চামচ

লবঙ্গ, দারুচিনি, এলাচ, তেজপাতা দুটি করে

বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি এক কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিয়ে এক চিমটি হলুদ ও লবণ দিয়ে মেখে রাখুন। চাল ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিন। একটি ছড়ানো পাত্র চুলায় চাপিয়ে হালকা গরম হলে এতে তেল দিন। মাছ হালকাভাবে ভেজে তুলুন, বেশি কড়া হবে না। ভাজা হলে মাছ পাত্র থেকে তুলে রাখুন। ওই তেলের মধ্যেই দুই টেবিল চামচ ঘি দিন। দিয়ে বেরেস্তার জন্য রাখা পেঁয়াজ ভেজে তুলে রাখুন। এবারে বাকি পেঁয়াজ দিয়ে দিন। এতে লবঙ্গ, দারুচিনি, এলাচ, কালিজিরা ও তেজপাতা দিন। সব একসঙ্গে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবারে এর মধ্যে চাল দিয়ে দিন। হালকা ভেজে এতে মেপে রাখা দুধ দিয়ে দিন। এবারে এতে লবণ দিন পরিমাণমতো। এর ওপর কাঁচামরিচ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিয়ে পাত্রটি ঢেকে দিন। পানি ফুটলে এর ওপর হালকা করে ভেজে রাখা মাছ বিছিয়ে দিন। এবার চিনি ছড়িয়ে দিন। দিয়ে ঢেকে দিন। হালকা আঁচে রেখে মাঝেমধ্যে নেড়ে দিতে হবে, যেন নিচে না লেগে যায়। ২০ মিনিট মতো রান্না হতে সময় লাগবে। এই ২০ মিনিট চুলায় একটি তাওয়া চাপিয়ে তার ওপর পোলাওয়ের পাত্রটি চাপিয়ে ভাপে রাখুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে এর ওপর বেরেস্তা ছিটিয়ে দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর সার্ভিং ডিশে তুলে বৈশাখের দুপুরে পরিবেশন করুন মজাদার মুখরোচক ইলিশ পোলাও।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...